মাদারীপুরের শিবচর উপজেলায় একটি গবাদিপশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে মারা গেছে। (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন , কক্সবাজারে গ্যাসপাম্প দুর্ঘটনা, দগ্ধের সংখ্যা বেড়ে ১৬
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা বলেন, গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিষয় : অগ্নিকাণ্ড খামার

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি গবাদিপশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে মারা গেছে। (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন , কক্সবাজারে গ্যাসপাম্প দুর্ঘটনা, দগ্ধের সংখ্যা বেড়ে ১৬

আপনার মতামত লিখুন