দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

শ্রদ্ধা ও ভালোবাসায় লামায় পালিত হলো মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। দিবসের সূচনায় রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ‘অমর একুশে মাতৃভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান কামাল, উপজেলা বিএনপির সভাপতি মো. আবদু রব, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মো. ইব্রাহীম এবং জেলা শ্রমিক কল্যাণ নেতা অধ্যাপক মো. ফারুকসহ অন্যান্যরা।

আরও পড়ুন, গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাষা শহীদদের এই ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ইউনেসকো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলন বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে এবং স্বাধীনতার পথকে সুগম করেছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বিষয় : শহীদ দিবস শহীদ দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় লামায় পালিত হলো মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। দিবসের সূচনায় রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ‘অমর একুশে মাতৃভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান কামাল, উপজেলা বিএনপির সভাপতি মো. আবদু রব, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মো. ইব্রাহীম এবং জেলা শ্রমিক কল্যাণ নেতা অধ্যাপক মো. ফারুকসহ অন্যান্যরা।

আরও পড়ুন, গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাষা শহীদদের এই ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ইউনেসকো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলন বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে এবং স্বাধীনতার পথকে সুগম করেছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তাঁরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত