গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা জমির বেশিরভাগ শসা ক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে শস্য ক্ষেতের কাটাগাছ দেখে দিশেহারা হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।
ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি জানান, চলতি মৌসুমে ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে শসার আবাদ করেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে তার লক্ষাধিক টাকা বিনিয়োগ হয়। সম্প্রতি গাছে ফলন আসতে শুরু করে এবং বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময়ে গভীর রাতে কে বা কারা গাছের গোড়া কেটে অধিকাংশ ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কৃষক মোবারক হোসেন আরও বলেন,অনেক আশা নিয়ে চাষ করেছিলাম। ফলন শুরু হতেই গাছ কেটে দিল। এখন ঋণের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি। যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন,গাছের গোড়া কেটে পরিকল্পিতভাবে ক্ষতি করা হয়েছে। এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত।
আরও পড়ুন, রোগীদের পাশে নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। মাঠে খেলতে আসা কিছু কিশোরকে ফসলের ক্ষতি না করার জন্য সতর্ক করেছিলেন কৃষক। এ নিয়ে বিরোধ ও হুমকির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। তবে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন,"এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন