দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বিশ্বরেকর্ড জয়

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার জয়ের মধ্য দিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চার বল হাতে রেখে ছয় উইকেটের জয়ে আরেকটি বড় অঘটন ঘটায় জিম্বাবুয়ে। এর আগে রাজা’র নেতৃত্বে অস্ট্রেলিয়াকে বিদায় করে ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে আসে আফ্রিকার দলটি। ১৭৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চার নম্বরে ব্যাট করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। মাত্র ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা; স্ট্রাইক রেট ১৭৩.০৮। বল হাতেও চার ওভার পূর্ণ করে উইকেটশূন্য থাকলেও মাত্র ৩৬ রান দেন তিনি।

এই পারফরম্যান্সে ক্যারিয়ারের ২০তম ম্যাচসেরা পুরস্কার জিতে পূর্ণ সদস্যভুক্ত দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলক গড়েছেন রাজা। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সক্রিয় সময়ে এই ফরম্যাটে দীর্ঘদিন শীর্ষে থাকা বিরাট কোহলি এখন তৃতীয়। নন-টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের মধ্যে কেবল মালয়েশিয়ার বিরানদীপ সিং (২২) এই অর্জনে রাজা’র ওপরে আছেন।

আরও পড়ুন, সাবেক দুই চ্যাম্পিয়নকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে

এছাড়া আইসিসি আসর ও টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরা জেতা সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবেও রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন রাজা। এর আগে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে এই কীর্তি গড়েছিলেন রোহিত। সব মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরা জেতা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার এখন রাজা; তার আগে আছেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ বছর ৩৪৫ দিনে এই স্বীকৃতি পাওয়া সনাথ জয়াসুরিয়া। ৩৯ বছর পেরিয়ে ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের ছোট তালিকায় রাজা যুক্ত হয়েছেন শোয়েব মালিক, তিলকারত্নে দিলশান ও ডেভিড ভিসের সঙ্গে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওমানকে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে জয় পাওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

বিষয় : আফ্রিকা জিম্বাবু সিকান্দার রাজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বিশ্বরেকর্ড জয়

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার জয়ের মধ্য দিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চার বল হাতে রেখে ছয় উইকেটের জয়ে আরেকটি বড় অঘটন ঘটায় জিম্বাবুয়ে। এর আগে রাজা’র নেতৃত্বে অস্ট্রেলিয়াকে বিদায় করে ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে আসে আফ্রিকার দলটি। ১৭৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চার নম্বরে ব্যাট করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। মাত্র ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা; স্ট্রাইক রেট ১৭৩.০৮। বল হাতেও চার ওভার পূর্ণ করে উইকেটশূন্য থাকলেও মাত্র ৩৬ রান দেন তিনি।

এই পারফরম্যান্সে ক্যারিয়ারের ২০তম ম্যাচসেরা পুরস্কার জিতে পূর্ণ সদস্যভুক্ত দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলক গড়েছেন রাজা। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সক্রিয় সময়ে এই ফরম্যাটে দীর্ঘদিন শীর্ষে থাকা বিরাট কোহলি এখন তৃতীয়। নন-টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের মধ্যে কেবল মালয়েশিয়ার বিরানদীপ সিং (২২) এই অর্জনে রাজা’র ওপরে আছেন।

আরও পড়ুন, সাবেক দুই চ্যাম্পিয়নকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে

এছাড়া আইসিসি আসর ও টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরা জেতা সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবেও রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন রাজা। এর আগে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে এই কীর্তি গড়েছিলেন রোহিত। সব মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরা জেতা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার এখন রাজা; তার আগে আছেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ বছর ৩৪৫ দিনে এই স্বীকৃতি পাওয়া সনাথ জয়াসুরিয়া। ৩৯ বছর পেরিয়ে ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের ছোট তালিকায় রাজা যুক্ত হয়েছেন শোয়েব মালিক, তিলকারত্নে দিলশান ও ডেভিড ভিসের সঙ্গে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওমানকে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে জয় পাওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত