দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

হাইওয়ের পাশে মিলল আ’লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর মরদেহ

রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, নিহত কুমিল্লা জেলার তিতাস উপজেলার কোরিকান্দি গ্রামের মহিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি ঢাকার শাজাহানপুর থানার শান্তিনগর এলাকার শান্তিবাগ বাজার গলি এলাকায় বসবাস করতেন।

বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ভাঙ্গা  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, নিহত নারীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি। পরে প্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় সনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন, দেড় বছর পর কারামুক্ত দবিরুল ইসলাম

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, নিহত নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী এক বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় তার তিন ছেলে নিয়ে বসবাস করতেন। কিভাবে তার লাশ এখানে এলো এ বিষয়ে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। যতটুকু জানা গেছে তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বিষয় : মরদেহ মিনু আওয়ামী লীগ নেত্রী শাহজাহানপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাইওয়ের পাশে মিলল আ’লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর মরদেহ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, নিহত কুমিল্লা জেলার তিতাস উপজেলার কোরিকান্দি গ্রামের মহিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি ঢাকার শাজাহানপুর থানার শান্তিনগর এলাকার শান্তিবাগ বাজার গলি এলাকায় বসবাস করতেন।

বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ভাঙ্গা  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, নিহত নারীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি। পরে প্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় সনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন, দেড় বছর পর কারামুক্ত দবিরুল ইসলাম

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, নিহত নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী এক বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় তার তিন ছেলে নিয়ে বসবাস করতেন। কিভাবে তার লাশ এখানে এলো এ বিষয়ে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। যতটুকু জানা গেছে তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত