দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

তিন বিয়ের ভাঙনের পর যুবকের ‘দুধ গোসল’

তিন বিয়ের ভাঙনের পর যুবকের ‘দুধ গোসল’
তিন বিয়ের ভাঙনের পর যুবকের ‘দুধ গোসল’

তিন দফা বিয়ের পর প্রতিবারই দাম্পত্য জীবনে ভাঙনের অভিজ্ঞতায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্তের কথা উপস্থিত সবার সামনে জানান।

বিয়ে না করলেও পুরো আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের আদলে। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থার পাশাপাশি তিনটি ছাগল কোরবানি দিয়ে খাওয়ানোর আয়োজন করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় ও দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ তৃতীয় বিয়েও ভাঙনের মধ্য দিয়ে শেষ হয়; তিনিও বাবার বাড়িতে চলে যান।

আরও পড়ুন, ঝিনাইদহে ১০ টাকায় ইফতারি দিচ্ছে রাইজিং ইয়ুথ সোসাইটি

বারবার দাম্পত্য জীবনে ব্যর্থতা ও অবহেলার অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। নুরুজ্জামান বলেন, “জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।” তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয় : শপথ বিয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তিন বিয়ের ভাঙনের পর যুবকের ‘দুধ গোসল’

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তিন দফা বিয়ের পর প্রতিবারই দাম্পত্য জীবনে ভাঙনের অভিজ্ঞতায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্তের কথা উপস্থিত সবার সামনে জানান।

বিয়ে না করলেও পুরো আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের আদলে। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থার পাশাপাশি তিনটি ছাগল কোরবানি দিয়ে খাওয়ানোর আয়োজন করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় ও দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ তৃতীয় বিয়েও ভাঙনের মধ্য দিয়ে শেষ হয়; তিনিও বাবার বাড়িতে চলে যান।

আরও পড়ুন, ঝিনাইদহে ১০ টাকায় ইফতারি দিচ্ছে রাইজিং ইয়ুথ সোসাইটি

বারবার দাম্পত্য জীবনে ব্যর্থতা ও অবহেলার অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। নুরুজ্জামান বলেন, “জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।” তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত