দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

বগুড়ায় সাহরির সময় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পবিত্র রমজান মাসে সাহরির সময়কে কাজে লাগিয়ে বাসযোগে ইয়াবা পাচারের চেষ্টা কালে বগুড়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৩ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮)

একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়।

আরো পড়ুন , ইউপি থেকে সাংসদ আব্দুল আজিজ

রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ‘তাজ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সেটিকে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

উল্লেখ্য, বাসে ভ্রমণের সময় তাদের কাছে কোনো টিকিট পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, রমজানে সাহরির সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কিছুটা শিথিল থাকতে পারে—এমন ধারণা থেকেই তারা এই সময়কে মাদক পাচারের জন্য বেছে নেন।

এ ঘটনায় ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের এসআই মো. শাহ আলম বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক পাচারকারীরা ধর্মীয় আবেগঘন সময়কে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিষয় : ইয়াবা পাচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বগুড়ায় সাহরির সময় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x