আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে লামা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মনিটরিংয়ে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।লামা বাজার মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
আরো পড়ুন , গাজীপুরে রেল দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
এসময় পণ্যের মূল্য তালিকা, ওজন, মান এবং মোড়কজাত দ্রব্যের নির্ধারিত মূল্য যাচাই করা হয়। পরিদর্শনের এক পর্যায়ে এক ব্যবসায়ী মোড়ক কে উল্লেখিত মূল্যের অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগে দোষী প্রমাণিত হন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান সংযম, সততা ও নৈতিকতার মাস। এই মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, কেউ যদি সিন্ডিকেট করে বাজারে অস্থিরতা সৃষ্টি করে বা অতিরিক্ত মূল্য আদায় করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের রমজানের পবিত্রতা রক্ষা এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করার আহ্বান জানান। প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রম রমজানজুড়ে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন