দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত অংশগ্রহণ করবে বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় এবছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নিরাপত্তা শঙ্কায় এবছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের জন্য আবদেন করেছিল। কিন্তু বিসিবির সেই দাবি রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায়  স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। 

তারপর থেকেই শঙ্কা দেখা দেয় ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সরাসরি খেলা নিয়ে। তবে আজ সেই শঙ্কা দূর করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।আইসিসির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাংকিংয়েয়ের ভিত্তিতে।

আরো পড়ুন , বিশ্বকাপে অভিষেক চরম বিব্রতকর রেকর্ড

আজ কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে আগামী আসরে তাদের খেলা নিশ্চিত।

বিষয় : #খালেদা_জিয়া #তারেক_রহমান #চিকিৎসকদের_নিষেধ #সেনাকুঞ্জ #BNP #বাংলাদেশ_রাজনীতি #SongbadDiganta টি-টোয়েন্টি অংশগ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত অংশগ্রহণ করবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিরাপত্তা শঙ্কায় এবছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের জন্য আবদেন করেছিল। কিন্তু বিসিবির সেই দাবি রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায়  স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। 

তারপর থেকেই শঙ্কা দেখা দেয় ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সরাসরি খেলা নিয়ে। তবে আজ সেই শঙ্কা দূর করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।আইসিসির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাংকিংয়েয়ের ভিত্তিতে।

আরো পড়ুন , বিশ্বকাপে অভিষেক চরম বিব্রতকর রেকর্ড

আজ কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে আগামী আসরে তাদের খেলা নিশ্চিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত