দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ফ্লাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে

ফ্লাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গুরুত্ব বহুদিনের। দিনাজপুরের ঘোড়াঘাট-হিলি সংযোগ সড়ক এবং গাইবান্ধা জেলা শহর অভিমুখী আঞ্চলিক মহাসড়ক দুটি প্রধান সড়কের কেন্দ্রবিন্দু এই পলাশবাড়ী চৌমাথা মোড়। ফলে প্রতিদিনই এখানে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। এলেঙ্গা-হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ এখন শেষ পর্যায়ে। এই প্রকল্পের অংশ হিসেবে পলাশবাড়ীতে একটি ফ্লাইওভারও নির্মিত হয়েছে। সরকারের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই অবকাঠামো উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনার কথা ছিল।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ফ্লাইওভার চালু হওয়ার পরও চৌমাথা মোড়ে যানজট কমেনি। বিশেষ করে ধীরগতির যানবাহন-সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ভ্যান-রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং চলছে। এতে মূল সড়ক আংশিক দখল হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ফুটপাত দখলের কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। দোকানপাট ও অস্থায়ী স্থাপনার দখলে ফুটপাত সংকুচিত হয়ে পড়েছে। ফলে রিকশা ও ভ্যানকে যাত্রী নামাতে মূল সড়কের একেবারে পাশে থামতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুন, রাজনীতিতে নতুন দিগন্ত সংসদ ভবনে শপথ নিলেন তারেক রহমান ও দলীয় এমপিরা

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এ কারণে যে, পৌরসভার অন্তর্ভুক্ত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চৌমাথার আশপাশে অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এই ব্যস্ত সড়ক পারাপার হতে হচ্ছে। অভিভাবক ও সচেতন মহল বলছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য নির্দিষ্ট ও পরিকল্পিত স্ট্যান্ড গড়ে তোলা জরুরি। তা না হলে বিপুল ব্যয়ে নির্মিত চার লেন সড়ক ও ফ্লাইওভারের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : জনদুর্ভোগ স্বস্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফ্লাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গুরুত্ব বহুদিনের। দিনাজপুরের ঘোড়াঘাট-হিলি সংযোগ সড়ক এবং গাইবান্ধা জেলা শহর অভিমুখী আঞ্চলিক মহাসড়ক দুটি প্রধান সড়কের কেন্দ্রবিন্দু এই পলাশবাড়ী চৌমাথা মোড়। ফলে প্রতিদিনই এখানে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। এলেঙ্গা-হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ এখন শেষ পর্যায়ে। এই প্রকল্পের অংশ হিসেবে পলাশবাড়ীতে একটি ফ্লাইওভারও নির্মিত হয়েছে। সরকারের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই অবকাঠামো উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনার কথা ছিল।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ফ্লাইওভার চালু হওয়ার পরও চৌমাথা মোড়ে যানজট কমেনি। বিশেষ করে ধীরগতির যানবাহন-সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ভ্যান-রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং চলছে। এতে মূল সড়ক আংশিক দখল হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ফুটপাত দখলের কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। দোকানপাট ও অস্থায়ী স্থাপনার দখলে ফুটপাত সংকুচিত হয়ে পড়েছে। ফলে রিকশা ও ভ্যানকে যাত্রী নামাতে মূল সড়কের একেবারে পাশে থামতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুন, রাজনীতিতে নতুন দিগন্ত সংসদ ভবনে শপথ নিলেন তারেক রহমান ও দলীয় এমপিরা

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এ কারণে যে, পৌরসভার অন্তর্ভুক্ত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চৌমাথার আশপাশে অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এই ব্যস্ত সড়ক পারাপার হতে হচ্ছে। অভিভাবক ও সচেতন মহল বলছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য নির্দিষ্ট ও পরিকল্পিত স্ট্যান্ড গড়ে তোলা জরুরি। তা না হলে বিপুল ব্যয়ে নির্মিত চার লেন সড়ক ও ফ্লাইওভারের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত