সিরাজগঞ্জ থেকে মন্ত্রিসভায় মামা মন্ত্রী ও ভাগ্নে প্রতিমন্ত্রী হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত সিরাজগঞ্জ জেলা থেকে একই সঙ্গে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন৷। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ও টুকুর ভাগ্নে ড. এম এ মুহিত ডাক পেয়েছেন। তিনি তথ্য ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
তারেক রহমানের মন্ত্রিসভায় যোগ দিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়। একই দিনে বিকেলে তারা বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন , ফ্লাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে
ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে খালেদা জিয়ার সরকারে কাজ করেছেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট পেয়েছিলেন।
তার ভাগ্নে, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বার দাঁড়িয়ে এবারই প্রথমবার ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজ ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছিলেন।
এর আগে সিরাজগঞ্জ জেলা থেকে বিভিন্ন দলের একাধিক ব্যক্তি মন্ত্রী হলেও এবারই প্রথম একই সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাচ্ছে উত্তরবঙ্গের এই জেলা। এ ঘটনায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ আনন্দিত। খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
বিষয় : বিএনপি নতুন মন্ত্রিসভা মামা-ভাগ্নে

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন