দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আরো পড়ুন , নতুন সংসদের যাত্রায় শপথ নিলেন এনসিপির সদস্যরা

মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা জানান।বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আরো পড়ুন , নতুন সংসদের যাত্রায় শপথ নিলেন এনসিপির সদস্যরা

মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা জানান।বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত