দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এ তথ্য জানানো হয়েছে।প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। 

আরো পড়ুন , শপথ নিতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার বলে জানায় নির্বাচন কমিশন। এর বাইরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

বিষয় : সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা ধন্যবাদ সেনা প্রধান প্রধান উপদেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এ তথ্য জানানো হয়েছে।প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। 

আরো পড়ুন , শপথ নিতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার বলে জানায় নির্বাচন কমিশন। এর বাইরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত