পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-কে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঈদের আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানানোয় মোদিকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই সৌহার্দ্যপূর্ণ বার্তা দুই দেশের জনগণের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।আরও পড়ুন, সমুদ্রের বুকে আটকে ঈদ কাটালেন ৩১ নাবিকবৃহস্পতিবার ঈদুল আজহার দিন দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের প্রতিফলন। এর আগে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi বাংলাদেশের জনগণ ও নেতৃত্বকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।ঢাকার ভারতীয় হাইকমিশনের বরাতে জানানো হয়, ওই চিঠিতে মোদি বাংলাদেশের ‘ভ্রাতৃপ্রতিম জনগণকে’ শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। চিঠিতে তিনি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের কোটি কোটি মুসলমান এই উৎসব আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীরভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ব—যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।আরও পড়ুন, ঈদের আদর্শে ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতিরএদিকে, বাংলাদেশের পক্ষ থেকে এই শুভেচ্ছাকে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। ঈদুল আজহার এই শুভেচ্ছা বিনিময়কে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ ধারার অংশ হিসেবে দেখা হচ্ছে।