দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নিতে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতারা পুনরায় বিজয়ী বেশে সংসদ ভবনের আঙিনায় পা রাখছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এবারের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সংসদ ভবনের প্রধান প্রবেশদ্বারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথে অংশ নিতে আসা এমপিদের গাড়িগুলো সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছে এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেক সদস্যের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করা হচ্ছে।রেওয়াজ অনুযায়ী,

আরো পড়ুন , আজ ঢাকায় পৌঁছাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে দলটি দীর্ঘ দুই দশক পর একক শক্তিতে সরকার গঠন করতে যাচ্ছে।

সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ বিরতির পর সংসদের মিছিলে শামিল হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক ধরণের বিশেষ আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এর আগে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগে প্রত্যাখান করা দলটি এবার বিপুল জনসমর্থন নিয়ে সংসদে ফিরছে। এই শপথের মধ্য দিয়েই সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের আইনপ্রণেতার দায়িত্বভার গ্রহণ করবেন।

বিষয় : নবনির্বাচিত ঐতিহাসিক শপথ গ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নিতে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতারা পুনরায় বিজয়ী বেশে সংসদ ভবনের আঙিনায় পা রাখছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এবারের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সংসদ ভবনের প্রধান প্রবেশদ্বারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথে অংশ নিতে আসা এমপিদের গাড়িগুলো সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছে এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেক সদস্যের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করা হচ্ছে।রেওয়াজ অনুযায়ী,

আরো পড়ুন , আজ ঢাকায় পৌঁছাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে দলটি দীর্ঘ দুই দশক পর একক শক্তিতে সরকার গঠন করতে যাচ্ছে।

সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ বিরতির পর সংসদের মিছিলে শামিল হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক ধরণের বিশেষ আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এর আগে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগে প্রত্যাখান করা দলটি এবার বিপুল জনসমর্থন নিয়ে সংসদে ফিরছে। এই শপথের মধ্য দিয়েই সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের আইনপ্রণেতার দায়িত্বভার গ্রহণ করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত