দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ২২২ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে এক বৃহৎ অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর জানান, অভিযানের সময় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এদের মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বৈধ নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার মূল অভিযোগ। মোহাম্মদ ইউসরি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

আরও পড়ুিন, রাজধানীতে হোটেল প্রিয়তমা, রংধনু- আয়শামনিতে নারী সিন্ডিকেটের ভয়ঙ্কর দাপট, প্রশাসন নির্বিকার (পর্ব-২)

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

বিষয় : গ্রেপ্তার মালয়েশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ২২২ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে এক বৃহৎ অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর জানান, অভিযানের সময় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এদের মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বৈধ নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার মূল অভিযোগ। মোহাম্মদ ইউসরি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

আরও পড়ুিন, রাজধানীতে হোটেল প্রিয়তমা, রংধনু- আয়শামনিতে নারী সিন্ডিকেটের ভয়ঙ্কর দাপট, প্রশাসন নির্বিকার (পর্ব-২)

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত