দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার এমপিদের শপথ পড়াবেন সিইসি

মঙ্গলবার এমপিদের শপথ পড়াবেন সিইসি
মঙ্গলবার এমপিদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিটি পেয়েছি।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি। সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, নির্বাচনকে স্বচ্ছ ও প্রশংসিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করেছেন যে, আগামীকাল সকাল ১০টা থেকে শপথকক্ষে শপথপাঠ অনুষ্ঠিত হবে। এটি কয়েক দফায় হতে পারে। গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিকও হতে পারে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সকাল থেকে কয়েক দফায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : সিইসি শপথ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মঙ্গলবার এমপিদের শপথ পড়াবেন সিইসি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিটি পেয়েছি।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি। সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, নির্বাচনকে স্বচ্ছ ও প্রশংসিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করেছেন যে, আগামীকাল সকাল ১০টা থেকে শপথকক্ষে শপথপাঠ অনুষ্ঠিত হবে। এটি কয়েক দফায় হতে পারে। গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিকও হতে পারে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সকাল থেকে কয়েক দফায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত