দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধা জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা জর্জ কোর্টের এক মুহুরী প্রাণ হারিয়েছেন

গাইবান্ধা জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা জর্জ কোর্টের এক মুহুরী প্রাণ হারিয়েছেন।১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন কুমার মহুরী (৩৮) বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে সুজন কুমার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আরো পড়ুন ,  হাজী শরীয়তুল্লাহর বংশধর এমপি শিবচরে চমক দেখালেন পীরজাদা হানজালা

গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-র অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। একটি তদন্ত টিম বর্তমানে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

বিষয় : হত্যাকাণ্ড চাঞ্চল্য জর্জ কোর্টে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা জর্জ কোর্টের এক মুহুরী প্রাণ হারিয়েছেন।১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন কুমার মহুরী (৩৮) বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে সুজন কুমার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আরো পড়ুন ,  হাজী শরীয়তুল্লাহর বংশধর এমপি শিবচরে চমক দেখালেন পীরজাদা হানজালা

গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-র অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। একটি তদন্ত টিম বর্তমানে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত