দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি বিজয় ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য ঢাবিতে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের দ্বারপ্রান্তে অবস্থান করায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাবির জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের অভূতপূর্ব সমর্থনে গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে যে ঐতিহাসিক রায় প্রতিফলিত হচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হবে এই বিশেষ মোনাজাতে।

আরও পড়ুন, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে এমপিওভুক্তি কার্যক্রম আপাতত স্থগিত

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই দোয়া মাহফিল ও মোনাজাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় : বিএনপি ঢাবি মাহফিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিএনপি বিজয় ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য ঢাবিতে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের দ্বারপ্রান্তে অবস্থান করায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ঢাবির জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের অভূতপূর্ব সমর্থনে গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে যে ঐতিহাসিক রায় প্রতিফলিত হচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হবে এই বিশেষ মোনাজাতে।

আরও পড়ুন, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে এমপিওভুক্তি কার্যক্রম আপাতত স্থগিত

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই দোয়া মাহফিল ও মোনাজাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত