দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নুরের বিজয়ে গোলাম মাওলা রনির শুভেচ্ছা বার্তা

সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।পোস্টে গোলাম মাওলা রনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ জনাব নুরুল হক নুর।’

আরো পড়ুন , আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দীর বিপুল ভোটে পরাজয়

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুনকেও অভিনন্দন জানান। রনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাসান মামুন যেভাবে সর্বশক্তি দিয়ে নির্বাচনি লড়াই করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তা গলাচিপা–দশমিনার রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।গোলাম মাওলা রনি তার পোস্টে আরও বলেন, ক্ষমতা আল্লাহর দেওয়া নেয়ামত এবং আসমানের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। বিজয়ী ও পরাজিত উভয়পক্ষ যদি মহান আল্লাহকে উত্তম ফয়সালাকারী হিসেবে মেনে নেন, তবে তা সবার জন্যই কল্যাণকর হবে।

বিষয় : শুভেচ্ছা বিজয়ী অভিনন্দন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নুরের বিজয়ে গোলাম মাওলা রনির শুভেচ্ছা বার্তা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।পোস্টে গোলাম মাওলা রনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ জনাব নুরুল হক নুর।’

আরো পড়ুন , আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দীর বিপুল ভোটে পরাজয়

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুনকেও অভিনন্দন জানান। রনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাসান মামুন যেভাবে সর্বশক্তি দিয়ে নির্বাচনি লড়াই করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তা গলাচিপা–দশমিনার রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।গোলাম মাওলা রনি তার পোস্টে আরও বলেন, ক্ষমতা আল্লাহর দেওয়া নেয়ামত এবং আসমানের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। বিজয়ী ও পরাজিত উভয়পক্ষ যদি মহান আল্লাহকে উত্তম ফয়সালাকারী হিসেবে মেনে নেন, তবে তা সবার জন্যই কল্যাণকর হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত