দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

সিরাজগঞ্জের ৬টি আসনেই বিএনপির বিজয়

সিরাজগঞ্জের ৬টি আসনেই বিএনপির বিজয়
সিরাজগঞ্জের ৬টি আসনেই বিএনপির বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের আংশিক আসনের ১৬৫ কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ১৬২ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ ও তাড়াশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। ১৫৮ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১৪৭ কে‌ন্দ্রের ম‌ধ্যে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়া- ৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান

সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। আসনটির ১৩১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে ১লাখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এ ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিপুল বিজয় অর্জন করেছেন। ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ডক্টর এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট।

বিষয় : বিএনপি সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জের ৬টি আসনেই বিএনপির বিজয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত