দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

১৭ বছর পর ভোট দিতে পেরে উচ্ছসিত বৃদ্ধা সখিনা খাতুন

লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সখিনা খাতুন (৭২)। বয়সের ভার, শারীরিক প্রতিবন্ধকতা কোনোটাই থামাতে পারেনি তাঁর নাগরিক অধিকার প্রয়োগের অদম্য ইচ্ছাকে। দীর্ঘ ১৭ বছর পর আবার নিজের ভোট নিজে দিতে পেরে চোখে মুখে ছিল তৃপ্তির ঝিলিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সখিনা খাতুন মহেশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খুব ভোরেই বাড়ি থেকে বের হন, যাতে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

কেন্দ্রে প্রবেশের সময় তাঁকে সহযোগিতা করেন স্বজন ও দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করেন তিনি। ভোট দেওয়ার পর বেরিয়ে এসে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন,অনেক বছর পর ভোট দিতে পারলাম। শরীর ভালো না, হাঁটতে পারি না ঠিকমতো। তবু মনে সাহস ছিল ভোট তো আমার অধিকার। আল্লাহ সহায় হইছে, তাই আসতে পারছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে ভোটকেন্দ্রে আসতে পারেননি। কিন্তু এবার মন থেকে ইচ্ছা ছিল, যেভাবেই হোক ভোট দেবেন।

স্থানীয়রা জানান, সখিনা খাতুন দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। হাঁটাচলায় সমস্যা থাকায় লাঠির সাহায্য ছাড়া চলতে পারেন না। তবু ভোটের দিনে তাঁকে কেন্দ্রে উপস্থিত হতে দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।কেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, এই বয়সে ও শারীরিক অবস্থায় এসেও ভোট দিতে আসা সত্যিই অনুপ্রেণাদায়ক। তাঁকে সহযোগিতা করতে পেরে ভালো লেগেছে।

আরও পড়ুন, হোসেনপুরে জাল ভোট দেওয়ায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ভোট কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়স্ক ভোটারদের জন্য আলাদা সহায়তার ব্যবস্থাও রাখা হয়। সখিনা খাতুনের মতো প্রবীণ ও প্রতিবন্ধী একজন নারীর এই উপস্থিতি যেন ভোটের দিনের চিত্রে যোগ করেছে আলাদা মানবিক মাত্রা। নাগরিক দায়িত্ব পালনে তাঁর এই দৃঢ়তা অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেণার গল্প।

বিষয় : ভোট সখিনা খাতুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৭ বছর পর ভোট দিতে পেরে উচ্ছসিত বৃদ্ধা সখিনা খাতুন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত