সিরাজগঞ্জের কামারখন্দে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ায় রতন সরকার (৩৫) নামে এক ভোটারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও পাঁচদিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলোকদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা ম্যাজিস্ট্রেট আইভীন আক্তারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রতন উপজেলার আলোকদিয়ার গ্রামের সুফি সরকারের ছেলে।
আরও পড়ুন, চট্টগ্রাম- ১৪ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, গোপন কক্ষে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন