দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জয় এলে উদযাপন নয় সিজদায় সিজদায় শুকরিয়া আদায় করব : জামায়াত আমির

এই নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস করবেন না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা। এই নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস করবেন না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে। 

আরো পড়ুন , এবারের ভোট প্রত্যাশার চেয়েও উৎসবমুখর নির্বাচন : মির্জা ফখরুল

পোস্টে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়ব।মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।’ সারা দেশের ২৯৯টি আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত থাকায় কোনো ভোটগ্রহণ হয়নি। 

বিষয় : উচ্ছ্বাস সংসদ নির্বাচন চলছে গণনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জয় এলে উদযাপন নয় সিজদায় সিজদায় শুকরিয়া আদায় করব : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা। এই নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস করবেন না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে। 

আরো পড়ুন , এবারের ভোট প্রত্যাশার চেয়েও উৎসবমুখর নির্বাচন : মির্জা ফখরুল

পোস্টে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়ব।মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।’ সারা দেশের ২৯৯টি আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত থাকায় কোনো ভোটগ্রহণ হয়নি। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত