বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিয়েছে। সকাল থেকেই উৎসুক ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। গণতন্ত্রের জন্য এটা একটা ইতিবাচক দিক। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।
আরো পড়ুন , ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবেন জামায়াত আমির
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ১৭ বছর পর ভোট দিতে পেরে আমার নিজের কাছে যেমন আনন্দ লাগছে, আমার বিশ্বাস, সব ভোটারের কাছে এমন আনন্দ লাগছে। এ সময় একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এদিন তিনি তার নির্বাচনি এলাকার দাউদকান্দি এবং মেঘনা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
বিষয় : গণতন্ত্র ভোটাধিকার শান্তিপূর্ণ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিয়েছে। সকাল থেকেই উৎসুক ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। গণতন্ত্রের জন্য এটা একটা ইতিবাচক দিক। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।
আরো পড়ুন , ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবেন জামায়াত আমির
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ১৭ বছর পর ভোট দিতে পেরে আমার নিজের কাছে যেমন আনন্দ লাগছে, আমার বিশ্বাস, সব ভোটারের কাছে এমন আনন্দ লাগছে। এ সময় একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এদিন তিনি তার নির্বাচনি এলাকার দাউদকান্দি এবং মেঘনা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন