দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে রাজধানীতে ৫ জনকে কারাদণ্ড

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ ট্রাইবুনাল। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অন্য এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন, পূর্বাচল নীলা মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার এক মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন। জনগণের হাতে আটক হওয়ার পর পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

বিষয় : কারাদণ্ড আচরণবিধি লঙ্ঘন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে রাজধানীতে ৫ জনকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ ট্রাইবুনাল। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অন্য এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন, পূর্বাচল নীলা মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার এক মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন। জনগণের হাতে আটক হওয়ার পর পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত