দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাত পোহালেই নির্বাচনঃ সকল প্রস্তুতি সম্পন্ন

বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত এই ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বক্সসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলার সকল এলাকার কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় যানবাহন (ভটভটি) সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে এই সরঞ্জাম পরিবহনের কাজ সম্পন্ন করছে।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দুপচাঁচিয়া থানা পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং গ্রাম পুলিশ (দফাদার) মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। টহলে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। 

এছাড়াও নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো পোস্টারহীন প্রচারণা। প্রথমবারের মতো এই নিয়ম কার্যকর হওয়ায় নির্বাচনী এলাকায় চিরচেনা পোস্টারের জঞ্জাল নেই। প্রার্থীরা ডিজিটাল মাধ্যম এবং গণসংযোগের ওপর ভিত্তি করেই তাদের প্রচারণা চালিয়েছেন।

আরও পড়ুন, জাজিরায় যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার সহ আটক- ২

যদিও পোস্টার না থাকায় উৎসবের রূপ কিছুটা ভিন্ন, তবে ভোটারদের মধ্যে আগ্রহের কোনো কমতি দেখা যায়নি। দুপচাঁচিয়া  উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আলো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বগুড়া -৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর স্থানীয় প্রশাসন। রাত পোহালেই শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ নির্বাচন, ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। 

বিষয় : নির্বাচন প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাত পোহালেই নির্বাচনঃ সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত