দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের জন্য ঢাবিতে চারদিনের ছুটি

ভোটের জন্য ঢাবিতে চারদিনের ছুটি
ভোটের জন্য ঢাবিতে চারদিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ভোট দিতে চলে গেছেন। নির্বাচনের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারদিনের ছুটি ঘোষণা করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করলে দেখা গেছে, রিডিংরুমগুলো খালি, হলমাঠ ফাঁকা, শিক্ষার্থীদের আনাগোনা নগণ্য।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৯ ও ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শুরুর আগেই শিক্ষার্থীরা বাসায় ফিরে যেতে শুরু করেছেন। অনেকেই অংশ নিয়েছেন বিভিন্ন প্রার্থীর নির্বাচনি প্রচারণায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন এবং অনলাইন প্ল্যাটফর্মে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ স্থানীয় প্রার্থীর পক্ষে ধানের শীষের প্রচারণায় কয়েক সপ্তাহ ধরে সহযোগিতা করছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন হল সংসদের নেতারাও দাঁড়িপাল্লা প্রতীকের জন্য প্রচারণায় সক্রিয় রয়েছেন।

আরও পড়ুন, ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

তবে চূড়ান্ত পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থী বাসায় যেতে পারেননি। ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী জানান, তার বাড়ি কুড়িগ্রামে। ১৬ ফেব্রুয়ারি চূড়ান্ত পরীক্ষা থাকায় তিনি বাসায় যেতে পারেননি। তিনি বলেন, ভোটের দিন বাসায় গেলে রাস্তায় প্রচণ্ড যানজট হবে এবং পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে।ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমির ফয়সালও পরীক্ষার কারণে বাসায় যাননি।

শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ নিরবতা বিরাজ করছে। তবু বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্র যথাযথভাবে ভোট গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে কার্জন হলের পরীক্ষাকেন্দ্র, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সায়েন্স এনেক্স বিল্ডিং ও চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি কেন্দ্র।

বিষয় : নির্বাচন ছুটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটের জন্য ঢাবিতে চারদিনের ছুটি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত