দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের ফল না আসা পর্যন্ত শঙ্কা আছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যতটুকু আছে ভালো, তবে আমি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। তাতে যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করা হবে আরেকটা, এরপরে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বহুবিদ ব্যাপার আছে। তাই আমি রেজাল্টের আগে কোনোভাবেই বলবো না ভোট সুষ্ঠু হয়েছে বা হয়নি।

আরো পড়ুন , নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেয়িং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে সব মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর প্রশাসন অহেতুক কোনো মানুষকে হয়রানি ও গ্রেফতার করবেন না।ফয়জুল করীম আরও বলেন, ভোটারদের কাছে ভোট একটি আমানত, এর থেকে দামি কোনো জিনিস নেই। এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এ ভোটের মাধ্যমে, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অবৈধ-অনৈতিক কাজ চালু হতে পারে, আবার বন্ধও হতে পারে।

বিষয় : শঙ্কামুক্ত ভোটের ফলাফল হাতপাখা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ভোটের ফল না আসা পর্যন্ত শঙ্কা আছে : ফয়জুল করীম

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যতটুকু আছে ভালো, তবে আমি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। তাতে যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করা হবে আরেকটা, এরপরে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বহুবিদ ব্যাপার আছে। তাই আমি রেজাল্টের আগে কোনোভাবেই বলবো না ভোট সুষ্ঠু হয়েছে বা হয়নি।

আরো পড়ুন , নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেয়িং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে সব মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর প্রশাসন অহেতুক কোনো মানুষকে হয়রানি ও গ্রেফতার করবেন না।ফয়জুল করীম আরও বলেন, ভোটারদের কাছে ভোট একটি আমানত, এর থেকে দামি কোনো জিনিস নেই। এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এ ভোটের মাধ্যমে, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অবৈধ-অনৈতিক কাজ চালু হতে পারে, আবার বন্ধও হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত