ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।(১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত একটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থাপন করা একটি সিসি ক্যামেরা ভেঙে চুরি করা হয়েছে।
আরো পড়ুন , রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার
ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা বা নাশকতার উদ্দেশ্যে এটি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন ভোটার।এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, ঘটনাটি সম্পর্কে আগে জানতাম না। তবে ভোটের আগের দিন এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।সুন্নী জোটের প্রার্থী (মোমবাতি প্রতীক) এস এম শাহজাহান বলেন, ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা প্রশাসনের ব্যর্থতার দৃষ্টান্ত। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিষয় : চুরি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।(১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত একটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থাপন করা একটি সিসি ক্যামেরা ভেঙে চুরি করা হয়েছে।
আরো পড়ুন , রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

আপনার মতামত লিখুন