নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে উল্লেখ করে ভোটের ফলাফল না দেখা পর্যন্ত কেউ যেন কেন্দ্র না ছাড়ে—এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা রয়েছে। তার ভাষ্য, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়ন হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।
আরো পড়ুন , এককভাবে সরকার গঠনের আশা প্রকাশ করলেন তারেক রহমান
ডা. শফিকুর রহমান বলেন, সমাজে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগোনো সম্ভব হবে। তিনি বলেন, তরুণরা কাজ চায়, দয়া নয়; তারা দেশের উন্নয়নে অংশীদার হতে চায়। সে লক্ষ্যেই তরুণদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।২০০৮ সালের পর দেশে গণরায়ের প্রতিফলন হয়নি দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামের ভোটাররা আগ্রহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন। তার আশা, গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে।
বিষয় : ফলাফল ভোট চুরি নির্বাচনী ঐক্যে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে উল্লেখ করে ভোটের ফলাফল না দেখা পর্যন্ত কেউ যেন কেন্দ্র না ছাড়ে—এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা রয়েছে। তার ভাষ্য, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়ন হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।
আরো পড়ুন , এককভাবে সরকার গঠনের আশা প্রকাশ করলেন তারেক রহমান

আপনার মতামত লিখুন