দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

দুমকিতে ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা, পরিস্থিতি স্বাভাবিক

পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।   

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রটির ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই কেন্দ্রটিতে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।  

আরও পড়ুন, নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জে যৌথ বাহিনীর মহড়া

দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিষয় : ভোটকেন্দ্র পটুয়াখালী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুমকিতে ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।   

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রটির ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই কেন্দ্রটিতে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।  

আরও পড়ুন, নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জে যৌথ বাহিনীর মহড়া

দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত