ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী, নাসিরুদ্দিন পাটোয়ারীর (শাহবাগ পশ্চিম থানার) পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসীরা।সোমবার দুপুর ১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ করে আসে এবং বলে"তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিবো, কখনও অফিস করতে পারবিনা, অফিস জ্বালিয়ে দেয়া হবে।"
আরো পড়ুন, সুযোগ থাকলেই সবাই স্টেট বিল্ডিংয়ে অংশ নিতে পারে : জাইমা রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা এ সময় প্রতিরোধ করলে তারা কিছুক্ষন ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়। এ সময় ৪জন জামায়াত কর্মী আহত হয়, যারমধ্যে ১ জন গুরুতর আহত। গুরতর আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।উল্লেখ্য যে গতকাল রাত ১১:৩০ মিনিটে অত্র ক্যাম্পের সামনে ঢাকা ৮ আসনের ধানের শীষের মির্জা আব্বাসের কর্মীরা এসে শ্লোগান দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন