দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের নামে রাজনীতি বন্ধ হওয়া দরকার : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাদির বিচার বাংলার মাটিতেই হবে। বিএনপি হাদির বিচার চায়। তবে ১৭ বছর গোপনে থাকার পর বের হয়ে একটি দল হাদির বিচারের নাম করে নির্বাচন বন্ধের নানা ষড়যন্ত্র করছে।সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, একটি দল ১৭ বছর গোপনে ছিল। তারা কখনো ছাত্রলীগে, কখনো আওয়ামী লীগে ছিল। হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে এসেছে এবং বিপ্লবী সেজেছে। এখন তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কখনো দাবি-দাওয়া তুলে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। কয়েক দিন আগে দেখা গেছে, হাদির বিচারের নামে স্লোগান দেওয়া হচ্ছে—আগে বিচার, পরে নির্বাচন।

আরো পড়ুন , ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত: মীর হেলাল

তিনি বলেন, জামায়াত এখনো ক্ষমতায় যায়নি, অথচ আগেই মন্ত্রী বানানোর ঘোষণা দিচ্ছে। তাহলে কি তারা ষড়যন্ত্র করে হাসিনার মতো ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায়? তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে—তাহলে কি আমরা সবাই অসৎ? নির্বাচনকে ঘিরে তারা এক জায়গায় ১০টি করে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এত টাকা তারা কোথা থেকে পায়?

টুকু আরও বলেন, তারা বলে আমাদের সাচ্চা মুসলমান বানাবে—তাহলে কি আমরা মুসলমান নই? তাদের দলের প্রতিষ্ঠাতা বলেছেন, নবীদের মনেও পাপ আছে। তারা মওদুদী ইসলাম কায়েম করতে চায়, আর আমরা মদীনার ইসলাম কায়েম করতে চাই।তিনি বলেন, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে—ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। কোরআন ও আল্লাহর নিষেধ অমান্য করে তারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে।

বিষয় : নির্বাচন সাংগঠনিক বিপ্লবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ধর্মের নামে রাজনীতি বন্ধ হওয়া দরকার : টুকু

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাদির বিচার বাংলার মাটিতেই হবে। বিএনপি হাদির বিচার চায়। তবে ১৭ বছর গোপনে থাকার পর বের হয়ে একটি দল হাদির বিচারের নাম করে নির্বাচন বন্ধের নানা ষড়যন্ত্র করছে।সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, একটি দল ১৭ বছর গোপনে ছিল। তারা কখনো ছাত্রলীগে, কখনো আওয়ামী লীগে ছিল। হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে এসেছে এবং বিপ্লবী সেজেছে। এখন তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কখনো দাবি-দাওয়া তুলে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। কয়েক দিন আগে দেখা গেছে, হাদির বিচারের নামে স্লোগান দেওয়া হচ্ছে—আগে বিচার, পরে নির্বাচন।

আরো পড়ুন , ধানের শীষের সাথে বাংলাদেশের উন্নয়ন ভাগ্য জড়িত: মীর হেলাল

তিনি বলেন, জামায়াত এখনো ক্ষমতায় যায়নি, অথচ আগেই মন্ত্রী বানানোর ঘোষণা দিচ্ছে। তাহলে কি তারা ষড়যন্ত্র করে হাসিনার মতো ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায়? তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে—তাহলে কি আমরা সবাই অসৎ? নির্বাচনকে ঘিরে তারা এক জায়গায় ১০টি করে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এত টাকা তারা কোথা থেকে পায়?

টুকু আরও বলেন, তারা বলে আমাদের সাচ্চা মুসলমান বানাবে—তাহলে কি আমরা মুসলমান নই? তাদের দলের প্রতিষ্ঠাতা বলেছেন, নবীদের মনেও পাপ আছে। তারা মওদুদী ইসলাম কায়েম করতে চায়, আর আমরা মদীনার ইসলাম কায়েম করতে চাই।তিনি বলেন, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে—ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। কোরআন ও আল্লাহর নিষেধ অমান্য করে তারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত