দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, আটক তার দুই ভাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ হোসেনের দুই আপন ভাইকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা হলেন— আবুল হাসেমের পুত্র মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা উভয়েই ছাত্রদল নেতা মো. ফিরোজ হোসেনের ভাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রাক্কালে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ওই এলাকায় গোপন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রটির মালিকানা ও সংশ্লিষ্টতা যাচাই করতে ফিরোজ হোসেনের দুই ভাইকে আটক করা হয়। সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরও পড়ুন, চট্টগ্রাম- ১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর নির্বাচনী ইশতেহারে মাও. সোলাইমান ফারুকী

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বিষয় : নির্বাচন আটক প্রশাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, আটক তার দুই ভাই

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ হোসেনের দুই আপন ভাইকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা হলেন— আবুল হাসেমের পুত্র মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা উভয়েই ছাত্রদল নেতা মো. ফিরোজ হোসেনের ভাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রাক্কালে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ওই এলাকায় গোপন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রটির মালিকানা ও সংশ্লিষ্টতা যাচাই করতে ফিরোজ হোসেনের দুই ভাইকে আটক করা হয়। সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরও পড়ুন, চট্টগ্রাম- ১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর নির্বাচনী ইশতেহারে মাও. সোলাইমান ফারুকী

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত