দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

লালপুরের জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী

নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে—এমন ষড়যন্ত্র নির্বাচনের দিন পর্যন্ত চলবে। এ কারণে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্র প্রতিটি ভোটকেন্দ্রে রুখে দিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ভোটের দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে অবস্থান করে ভোট রক্ষা করতে হবে। আমাদের একটি-দুটি চোখ নয়, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্র পাহারা দেব বলেন তিনি। বিগত সময়ের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যাতে মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় নারী অধিকার ও যুবকদের কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদক-দখলবাজি চিরোতরে বন্ধ করে দেব বিশাল নির্বাচনী জনসভায়- রনি

জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিতি ছিলেন। 

বিষয় : নাটোর লালপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লালপুরের জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে—এমন ষড়যন্ত্র নির্বাচনের দিন পর্যন্ত চলবে। এ কারণে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্র প্রতিটি ভোটকেন্দ্রে রুখে দিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ভোটের দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে অবস্থান করে ভোট রক্ষা করতে হবে। আমাদের একটি-দুটি চোখ নয়, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্র পাহারা দেব বলেন তিনি। বিগত সময়ের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যাতে মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় নারী অধিকার ও যুবকদের কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদক-দখলবাজি চিরোতরে বন্ধ করে দেব বিশাল নির্বাচনী জনসভায়- রনি

জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিতি ছিলেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত