দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা প্রশ্নে নতুন রিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়।রিটে শামীম আহমেদ বলেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ ডোমেনিকার নাগরিক। তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তিনি নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী  ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

আরো পড়ুন , নির্বাচনী হারের আশঙ্কা, হতাশার অবস্থা : জামায়াত আমির

বিষয় : নাগরিক পার্টি দ্বৈত নাগরিক ক নাহিদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা প্রশ্নে নতুন রিট

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়।রিটে শামীম আহমেদ বলেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ ডোমেনিকার নাগরিক। তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তিনি নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী  ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

আরো পড়ুন , নির্বাচনী হারের আশঙ্কা, হতাশার অবস্থা : জামায়াত আমির

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত