দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় নবীগঞ্জে বিএনপির বড় সমাবেশ

হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি।

হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডের করিম রেস্ট হাউজে এ বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।   

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষ একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন কীভাবে হয়, তা সবাই দেখবেন। তিনি বলেন, 

আরো পড়ুন , ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা জোরদার

স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা কিবরিয়া একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জ ও বাহুবলের মানুষ।

হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে। 

তিনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে উৎপাদন বাড়াতে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ড. রেজা কিবরিয়ার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে কাজ করবে। 

বিষয় : সমাবেশ ধানের শীষ নির্বাচনীপ্রচারণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় নবীগঞ্জে বিএনপির বড় সমাবেশ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডের করিম রেস্ট হাউজে এ বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।   

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষ একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন কীভাবে হয়, তা সবাই দেখবেন। তিনি বলেন, 

আরো পড়ুন , ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা জোরদার

স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা কিবরিয়া একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জ ও বাহুবলের মানুষ।

হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে। 

তিনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে উৎপাদন বাড়াতে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ড. রেজা কিবরিয়ার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে কাজ করবে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত