দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা

চট্টগ্রাম- ৫ (হাটহাজারীুবায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত একক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের উদ্যোগে হাটহাজারীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের চিরতরে নির্মূল করা হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির এবং মোহাম্মদ পারভেজ, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শোয়াইব চৌধুরী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলা।

আরও পড়ুন, ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, শান্তিপূর্ণ আন্দোলন এবং গণমানুষের সম্পৃক্ততার বিকল্প নেই। ১১ দলীয় ঐক্যজোট, হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

বিষয় : চট্টগ্রাম হাটহাজারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম- ৫ (হাটহাজারীুবায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত একক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের উদ্যোগে হাটহাজারীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের চিরতরে নির্মূল করা হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির এবং মোহাম্মদ পারভেজ, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শোয়াইব চৌধুরী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলা।

আরও পড়ুন, ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, শান্তিপূর্ণ আন্দোলন এবং গণমানুষের সম্পৃক্ততার বিকল্প নেই। ১১ দলীয় ঐক্যজোট, হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত