দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দুপচাঁচিয়ায় মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৪ জন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন মন্ডলপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে রফিক সরদার (৩১), জয়পুরপাড়া মহল্লার মৃত আজগর আলীর ছেলে শাহীন(৩০), থানা বাসস্ট্যান্ড এলাকার খয়বর হোসেনের ছেলে ওমর ফারুক(৪০) এবং জয়পুরপাড়া মহল্লার এমদাদুল হকের ছেলে শাহীন আলম (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে মৎস্য আড়ৎ স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। স¤প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এরপর থেকেই ব্যবসায়ীরা নতুন জায়গায় মৎস্য আড়ৎ স্থাপনের চেষ্টা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আলম মৎস্য আড়ৎ-এর পরিচালক আলমের নেতৃত্বে চারজন আড়ৎদার একটি নতুন স্থানে আড়ৎ উদ্বোধন করেন। অপরদিকে বিসমিল্লাহির মৎস্য আড়ৎ-এর পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে আরেকটি পক্ষ ভিন্ন স্থানে আড়ৎ স্থাপনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন, ‎ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

এ অবস্থায় ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আনুমানিক সকাল ৬টার দিকে পুরাতন মৎস্য আড়ৎ এলাকায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, মারামারির বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : সংঘর্ষ দুপচাঁচিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুপচাঁচিয়ায় মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৪ জন

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন মন্ডলপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে রফিক সরদার (৩১), জয়পুরপাড়া মহল্লার মৃত আজগর আলীর ছেলে শাহীন(৩০), থানা বাসস্ট্যান্ড এলাকার খয়বর হোসেনের ছেলে ওমর ফারুক(৪০) এবং জয়পুরপাড়া মহল্লার এমদাদুল হকের ছেলে শাহীন আলম (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে মৎস্য আড়ৎ স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। স¤প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এরপর থেকেই ব্যবসায়ীরা নতুন জায়গায় মৎস্য আড়ৎ স্থাপনের চেষ্টা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আলম মৎস্য আড়ৎ-এর পরিচালক আলমের নেতৃত্বে চারজন আড়ৎদার একটি নতুন স্থানে আড়ৎ উদ্বোধন করেন। অপরদিকে বিসমিল্লাহির মৎস্য আড়ৎ-এর পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে আরেকটি পক্ষ ভিন্ন স্থানে আড়ৎ স্থাপনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন, ‎ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

এ অবস্থায় ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আনুমানিক সকাল ৬টার দিকে পুরাতন মৎস্য আড়ৎ এলাকায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, মারামারির বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত