দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। মৃত হাজতির নাম বিদ্যুৎ আলী (২৭)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কারা সূত্রে জানা গেছে, মাদক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী হন। শনিবার ভোরে তাকে কারাগারের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার- ৩

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ময়নাতদন্ত শেষে বিধি অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

বিষয় : মৃত্যু কারাগার কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। মৃত হাজতির নাম বিদ্যুৎ আলী (২৭)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কারা সূত্রে জানা গেছে, মাদক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী হন। শনিবার ভোরে তাকে কারাগারের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার- ৩

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ময়নাতদন্ত শেষে বিধি অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত