দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গাজীপুর- ৩ আসনে নির্বাচন ঘিরে অভিযোগের ঝড়

গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে উত্তেজনা বাড়ছে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান চৌধুরী এবং ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা এহসানুল হক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার আবদার বাজার এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান চৌধুরী অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী সাধারণ ভোটারদের কাছে না গিয়ে আওয়ামী লীগ সরকারের সময়কার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের বিএনপিতে যোগ দিতে উৎসাহিত করছেন।

তিনি বলেন, যাদের এতদিন ফ্যাসিস্ট বলা হয়েছে, এখন তাদেরই আত্মীয়করণ করা হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিতে ভেড়ানো হচ্ছে। এতে প্রমাণ হয়, আওয়ামী লীগের ভোট ছাড়া তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই। ইজাদুর রহমান চৌধুরী আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিতে জড়িত হয়ে আত্মগোপনে থাকা কয়েকজনকে পলিটিক্যাল জামিনে মুক্ত করে বিএনপিতে যুক্ত করা হচ্ছে। এসব ব্যক্তিকে দিয়ে নির্বাচনের দিন মব সৃষ্টি, সিল মারা এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, একই দিনে ১১ দলীয় জোটের প্রার্থী ও রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা এহসানুল হক নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিবাদ করায় তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। লাইভে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমার প্রচারণার সামগ্রী সরানো হচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

তার অভিযোগ অনুযায়ী, উপজেলার সলিং মোড় এলাকা থেকে বড় আকারের একটি ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি শ্রীপুর-টেংরা রাস্তার মোড়, সাইটালিয়া বাজারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান থেকে পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। মাওলানা এহসানুল হক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৩ আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে। এ অবস্থায় আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন তারা। এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর -৩ আসনের বিএনপির প্রার্থী এস এম ডা: রফিকুল ইসলাম কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গাজীপুর নির্বাচন ঝড়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুর- ৩ আসনে নির্বাচন ঘিরে অভিযোগের ঝড়

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত