দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানালেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম

পুলিশ বাহিনী থেকে আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটে ‘হ্যা’ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।(৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।  

আরো পড়ুন , রাজধানীতে টানা দুই দিনে ১৪টি জনসভায় থাকবেন তারেক রহমান

সমাবেশে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের মধ্যে আওয়ামী লীগের যে সদস্যরা আছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে। তিনি শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীদের বিচারের দাবি জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। এবার আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।   বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে তিনি শাসক হবেন না, হবেন বাগেরহাটবাসীর সেবক। বাগেরহাটের সব সমস্যায় জনগণ তাকে পাশে পাবে।

বিষয় : গণভোট ছাত্র সংসদ দাঁড়িপাল্লা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানালেন সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পুলিশ বাহিনী থেকে আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটে ‘হ্যা’ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।(৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।  

আরো পড়ুন , রাজধানীতে টানা দুই দিনে ১৪টি জনসভায় থাকবেন তারেক রহমান

সমাবেশে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের মধ্যে আওয়ামী লীগের যে সদস্যরা আছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে। তিনি শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীদের বিচারের দাবি জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। এবার আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।   বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে তিনি শাসক হবেন না, হবেন বাগেরহাটবাসীর সেবক। বাগেরহাটের সব সমস্যায় জনগণ তাকে পাশে পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত