দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই জেলার প্রচারে সক্রিয় নিপুণ রায় চৌধুরী, ঢাকায় শ্বশুর, মাগুরায় বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনে এবং শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন। দুজনের প্রচারেই অংশ নিচ্ছেন এ নারী। কোনো দিন তাকে দেখা যাচ্ছে ঢাকায় প্রচারে, আরেক দিন মাগুরায়।নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন। 

আর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছেন। দুজনই হেভিওয়েট প্রার্থী। এই দুই নেতার প্রচারেই মাঠে আছেন নিপুণ।নিপুণের বাবা নিতাই রায় চৌধুরী বলেন, ‘নিপুণ কেবল আমার মেয়ে নয়, সে এখন দলের একজন সৈনিক। আমি এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত থাকি, তখন নিপুণ এসে এখানকার কর্মীদের যে সাহস জোগায়, তা আমাকে নিশ্চিন্ত করে। তবে ও যে শুধু আমার জন্য লড়ছে, তা নয়; ওর শ্বশুর গয়েশ্বর বাবুর আসনেও ও সমানভাবে শ্রম দিচ্ছে। একজন বাবা হিসেবে ওর এই পরিশ্রম দেখে গর্ব হয়।’

আরো পড়ুন , জামায়াত আমিরের কঠোর বার্তা একতা রক্ষা করতে হবে বাংলাদেশে

নির্বাচনের প্রচার শুরুর পর কোনো দিন তাকে দেখা যাচ্ছে মাগুরায় বাবার পক্ষে প্রচারে। নির্বাচনী ময়দানে নিপুণ রায় চৌধুরীর এই কর্মযজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ভাইরাল।মাগুরা সদর উপজেলার বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘আমরা যখন মাঠে কাজ করি, নিপুণ আপা ঢাকা থেকে এসে আমাদের সাথে যোগ দিলে কর্মীদের মধ্যে আলাদা জোশ তৈরি হয়।’

এমন নেতাকে এলাকাবাসী দেখছে ভিন্নভাবে। স্থানীয় দাতিয়াদাহ গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু ঘরের বউ আর মেয়ে হয়ে দুই এলাকার দায়িত্ব একা সামলানোর এমন দৃশ্য খুব একটা দেখিনি। তিনি শিক্ষিত মানুষ, গুছিয়ে কথা বলেন। বাবার জন্য ভোট চাওয়াটা যেমন আবেগের, দলের জন্য তার লড়াইটাও সম্মানের।’

বিষয় : সংসদ নির্বাচন প্রচারে সক্রিয় সম্পাদক নিপুণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুই জেলার প্রচারে সক্রিয় নিপুণ রায় চৌধুরী, ঢাকায় শ্বশুর, মাগুরায় বাবা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনে এবং শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন। দুজনের প্রচারেই অংশ নিচ্ছেন এ নারী। কোনো দিন তাকে দেখা যাচ্ছে ঢাকায় প্রচারে, আরেক দিন মাগুরায়।নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন। 

আর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছেন। দুজনই হেভিওয়েট প্রার্থী। এই দুই নেতার প্রচারেই মাঠে আছেন নিপুণ।নিপুণের বাবা নিতাই রায় চৌধুরী বলেন, ‘নিপুণ কেবল আমার মেয়ে নয়, সে এখন দলের একজন সৈনিক। আমি এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত থাকি, তখন নিপুণ এসে এখানকার কর্মীদের যে সাহস জোগায়, তা আমাকে নিশ্চিন্ত করে। তবে ও যে শুধু আমার জন্য লড়ছে, তা নয়; ওর শ্বশুর গয়েশ্বর বাবুর আসনেও ও সমানভাবে শ্রম দিচ্ছে। একজন বাবা হিসেবে ওর এই পরিশ্রম দেখে গর্ব হয়।’

আরো পড়ুন , জামায়াত আমিরের কঠোর বার্তা একতা রক্ষা করতে হবে বাংলাদেশে

নির্বাচনের প্রচার শুরুর পর কোনো দিন তাকে দেখা যাচ্ছে মাগুরায় বাবার পক্ষে প্রচারে। নির্বাচনী ময়দানে নিপুণ রায় চৌধুরীর এই কর্মযজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ভাইরাল।মাগুরা সদর উপজেলার বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘আমরা যখন মাঠে কাজ করি, নিপুণ আপা ঢাকা থেকে এসে আমাদের সাথে যোগ দিলে কর্মীদের মধ্যে আলাদা জোশ তৈরি হয়।’

এমন নেতাকে এলাকাবাসী দেখছে ভিন্নভাবে। স্থানীয় দাতিয়াদাহ গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু ঘরের বউ আর মেয়ে হয়ে দুই এলাকার দায়িত্ব একা সামলানোর এমন দৃশ্য খুব একটা দেখিনি। তিনি শিক্ষিত মানুষ, গুছিয়ে কথা বলেন। বাবার জন্য ভোট চাওয়াটা যেমন আবেগের, দলের জন্য তার লড়াইটাও সম্মানের।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত