দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের জনসভা ঠাকুরগাঁওয়ে কর্মী-সমর্থকেরা সমবেত

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জনসভায় বক্তব্য দিবেন তিনি।সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন তারা।

আরো পড়ুন , তিন জেলায় জনসভা ও কর্মসূচি নিয়ে তারেক রহমানের সফর আজ

 দলীয় প্রধানকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে উঠেছেন বিএনপির সকল স্থরের নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে নামবেন তারকে রহমান। পরবর্তীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় আসবেন। দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে মাঠে হাজির হতে দেখা যাচ্ছে।

বিষয় : জনসভা নেতাকর্মী ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের জনসভা ঠাকুরগাঁওয়ে কর্মী-সমর্থকেরা সমবেত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জনসভায় বক্তব্য দিবেন তিনি।সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন তারা।

আরো পড়ুন , তিন জেলায় জনসভা ও কর্মসূচি নিয়ে তারেক রহমানের সফর আজ

 দলীয় প্রধানকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে উঠেছেন বিএনপির সকল স্থরের নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে নামবেন তারকে রহমান। পরবর্তীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় আসবেন। দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে মাঠে হাজির হতে দেখা যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত