দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ফরিদপুর-৪ আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ বিএনপি প্রার্থীর

ফরিদপুর-৪ আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার এবং প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। আজ শুক্রবার সকালে সদরপুর উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী আত্মগোপনে থেকেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নাশকতার পরিকল্পনা করছেন।

বাবুলের দাবি, এই আসনে মূলত আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে লড়ছেন নিক্সন চৌধুরী। তাঁর ‘ছায়া’ হিসেবে মাঠে আছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। নিক্সন চৌধুরী ভিডিও বার্তা ও ফোনের মাধ্যমে বিএনপি সমর্থকদের নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন এলাকা শান্ত থাকলেও নিক্সন চৌধুরীর ভিডিও বার্তা প্রচারের পর থেকেই পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে। তিনি নির্বাচনকে নিজের নিয়ন্ত্রণে নিতে বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।  বিএনপির প্রার্থীর অভিযোগ, নিক্সন চৌধুরীর সহযোগীরা (নজরুল, বাসার, লিয়ন প্রমুখ) লুটের কালোটাকা ব্যবহার করে রাতের অন্ধকারে গাড়ির বহর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এমনকি নারীদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টাও চলছে।

আরও পড়ুন, রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু মেয়ে সহ আহত- ৪

স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এবং তাঁর ভাই মহসিন বেগের বিরুদ্ধে সমর্থকদের হুমকি ও মিথ্যা হামলার অভিযোগ সাজানোর দাবি করেন শহিদুল ইসলাম বাবুল।  ফরিদপুর-৪ আসনের এই ত্রিমুখী উত্তেজনা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি প্রার্থী। 

বিষয় : ফরিদপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদপুর-৪ আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ বিএনপি প্রার্থীর

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর-৪ আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার এবং প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। আজ শুক্রবার সকালে সদরপুর উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী আত্মগোপনে থেকেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নাশকতার পরিকল্পনা করছেন।

বাবুলের দাবি, এই আসনে মূলত আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে লড়ছেন নিক্সন চৌধুরী। তাঁর ‘ছায়া’ হিসেবে মাঠে আছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। নিক্সন চৌধুরী ভিডিও বার্তা ও ফোনের মাধ্যমে বিএনপি সমর্থকদের নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন এলাকা শান্ত থাকলেও নিক্সন চৌধুরীর ভিডিও বার্তা প্রচারের পর থেকেই পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে। তিনি নির্বাচনকে নিজের নিয়ন্ত্রণে নিতে বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।  বিএনপির প্রার্থীর অভিযোগ, নিক্সন চৌধুরীর সহযোগীরা (নজরুল, বাসার, লিয়ন প্রমুখ) লুটের কালোটাকা ব্যবহার করে রাতের অন্ধকারে গাড়ির বহর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এমনকি নারীদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টাও চলছে।

আরও পড়ুন, রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু মেয়ে সহ আহত- ৪

স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এবং তাঁর ভাই মহসিন বেগের বিরুদ্ধে সমর্থকদের হুমকি ও মিথ্যা হামলার অভিযোগ সাজানোর দাবি করেন শহিদুল ইসলাম বাবুল।  ফরিদপুর-৪ আসনের এই ত্রিমুখী উত্তেজনা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি প্রার্থী। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত