দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার ১১ দলের নির্বাচনী জনসভা

সিলেটে শনিবার ১১ দলের নির্বাচনী জনসভা

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) ১১ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগরী আমীর ও ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। আলিয়া মাদ্রাসা মাঠে সভার জন্য বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে।

আরও পড়ুন, ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর

তিনি আরও বলেন, অনুষ্ঠানকে সফল করতে পুলিশ, র‌্যাব এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সিলেট স্টেডিয়ামে পৌঁছাবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। সুনামগঞ্জে জনসভা সময় সংকটের কারণে বাতিল করা হয়েছে।

বিষয় : জামায়াত জনসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার ১১ দলের নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) ১১ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগরী আমীর ও ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। আলিয়া মাদ্রাসা মাঠে সভার জন্য বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে।

আরও পড়ুন, ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর

তিনি আরও বলেন, অনুষ্ঠানকে সফল করতে পুলিশ, র‌্যাব এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সিলেট স্টেডিয়ামে পৌঁছাবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। সুনামগঞ্জে জনসভা সময় সংকটের কারণে বাতিল করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত