পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি ভোট কেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য দেন। তিনি বলেন, গত বুধবার গভীর ওই ভোট কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
এসময় ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় পরিত্যক্ত অবস্থায় ওই স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, কাঠেরপুল এলাকার কসমোপলিটন স্কুল ভবনে দেশীয় অস্ত্র মজুত রয়েছে। বুধবার দিবাগত রাত ১টার পর ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের স্পেশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই স্কুল ভবনে অভিযান চালানো হয়।
আরও পড়ুন, গুলশানে গাড়ি ধাক্কার জেরে ডিএমপির এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫
এরপর সেখানে অভিযান চালিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ১৫২টি স্টাম্প উদ্ধার করা হয়। ভবনটির নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত স্কুল পরিচালিত হয় জানিয়ে পুলিশ বলছে, স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ক্রিকেট স্টাম্প উদ্ধারের পর ভবনের মালিককে সতর্ক করা হয়। তবে কে বা কারা এতগুলো ক্রিকেট স্টাম্প সেখানে রেখেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, সামনে নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোলের উদ্দেশ্যে সেখানে এই সরঞ্জাম সেখানে রাখা হয়েছিল কি না তা এখনও জানা যায়নি।
আপনার মতামত লিখুন