দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের আগেই জয় পেল ধূমকেতু একাদশ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দুরন্ত একাদশের বিপক্ষে সহজ জয় পেয়েছে ধূমকেতু একাদশ। ১৪৩ রানের জবাবে খেলতে নেমে ১৬.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশের উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

তবে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন। 

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।  লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ধূমকেতু। ওপেনিং জুটিতে ভালো সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তানজিদ মাত্র ৮ বল খেলে করেন ১৭ রান। এরপর সাইফ হাসান ইনিংসের গতি ধরে রেখে ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন, লিগ কাপের ফাইনালে সিটি, ২০২১ সালের পর প্রথমবার

তিন নম্বরে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন লিটন কুমার দাস। দারুণ টাইমিং ও নিখুঁত শট নির্বাচনে ৪৩ বলে ১০টি চার হাঁকিয়ে অপরাজিত ৬৫ রান করেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন (৬), তাওহীদ হৃদয় (২) দ্রুত ফিরলেও জয়ে কোনো প্রভাব পড়েনি। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারী ৮ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত সময়ের আগেই ১৬.১ ওভারে ১৪৬ রান তুলে নেয় ধূমকেতু একাদশ।

বিষয় : টি-টোয়েন্টি জয় ধূমকেতু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের আগেই জয় পেল ধূমকেতু একাদশ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দুরন্ত একাদশের বিপক্ষে সহজ জয় পেয়েছে ধূমকেতু একাদশ। ১৪৩ রানের জবাবে খেলতে নেমে ১৬.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশের উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

তবে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন। 

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।  লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ধূমকেতু। ওপেনিং জুটিতে ভালো সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তানজিদ মাত্র ৮ বল খেলে করেন ১৭ রান। এরপর সাইফ হাসান ইনিংসের গতি ধরে রেখে ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন, লিগ কাপের ফাইনালে সিটি, ২০২১ সালের পর প্রথমবার

তিন নম্বরে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন লিটন কুমার দাস। দারুণ টাইমিং ও নিখুঁত শট নির্বাচনে ৪৩ বলে ১০টি চার হাঁকিয়ে অপরাজিত ৬৫ রান করেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন (৬), তাওহীদ হৃদয় (২) দ্রুত ফিরলেও জয়ে কোনো প্রভাব পড়েনি। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারী ৮ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত সময়ের আগেই ১৬.১ ওভারে ১৪৬ রান তুলে নেয় ধূমকেতু একাদশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত