ঢাকা-১৭ আসনে দলীয় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ ও ভোট গণনা কঠোরভাবে তত্ত্বাবধান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি বলেন, প্রত্যেক পোলিং এজেন্টকে এক একজন তারেক রহমান হয়ে দায়িত্ব পালন করতে হবে, যাতে এতদিনের পরিশ্রমের ফসল ঘরে তোলা যায়।
বৃহস্পতিবার বিকালে ঢাকা-১৭ আসনে বিএনপির পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে কয়েকশ পোলিং এজেন্ট অংশ নেন। আবদুস সালাম বলেন, দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন, তা যেন ভোটগ্রহণ ও গণনার সময় কোনো শিথিলতার কারণে ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, এই আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই, ফলে দায়িত্ব পালনে আরও বেশি সচেতনতা জরুরি।
আরও পড়ুন, ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল
তিনি পোলিং এজেন্টদের উদ্দেশে বলেন, জরুরি প্রয়োজনে কাউকে কেন্দ্রের বাইরে যেতে হলে অবশ্যই অন্য কাউকে দায়িত্বে রেখে যেতে হবে, যাতে কোনোভাবেই ভূঁয়া ভোট দেওয়ার সুযোগ না থাকে। এজন্য আগে থেকেই ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোটারের তথ্য সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষকরা বলেন, ভোটকেন্দ্রে যেকোনো অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পুনরায় ভোট গণনার দাবি তুলতে হবে। সবকিছু নিশ্চিত না হয়ে কোনো ফলাফলের শিটে সই করা যাবে না বলেও তারা পোলিং এজেন্টদের সতর্ক করেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন